ঢাকাTuesday , 24 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রাসেলসে জরুরি অবস্থা চলবে

Link Copied!

francআর্ন্তজাতিক ডেস্ক : ব্রাসেলসে অন্তত আরো এক সপ্তাহ সর্বোচ্চ সতর্ক অবস্থা জারি থাকবে জানিয়েছে বেলজিয়ামের প্রধানমন্ত্রী শার্ল মিশেল। প্রধানমন্ত্রী জানিয়েছেন, ব্রাসেলসে প্যারিসের মত একটি হামলার আশংকা রয়েছে। আর সেটা হবে খুবই গুরুতর।
তবে তিনি আরো জানিয়েছেন, বুধবার থেকে স্কুলগুলো খোলা থাকবে এবং রাজধানীর মেট্রো রেল আবারো চালু করা হবে। ব্রাসেলসে শনিবার থেকেই সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
শহরের বাসিন্দাদের জানানো হয়েছে যে, আরো অন্তত এক সপ্তাহ এই অবস্থা চালু থাকবে। এ অবস্থাতেই ২০ জনেরও বেশি লোককে আটক করা হয়েছে। এছাড়া একের পর এক বিভিন্ন অভিযান সত্ত্বেও প্রধানমন্ত্রী শার্ল মিশেল জানিয়েছেন, প্যারিসের মত আরেকটি হামলার হুমকি এখনো রয়ে গেছে।
তবে প্রধানমন্ত্রী দেশবাসীকে আতঙ্কিত না হবার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি নিশ্চিতভাবে বলছি একটি হামলার হুমকি আসন্ন এবং এটি গুরুতর। আমাদের কাছে ইঙ্গিত আছে যে, একই সময়ে কয়েকটি জায়গায় হামলা হতে পারে এবং সেকারণেই এসব ব্যবস্থা নেয়া হয়েছে।’