ঢাকাTuesday , 24 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা

Link Copied!

usaআর্ন্তজাতিক ডেস্ক : বিশ্বজুড়ে জঙ্গি হামলার আশঙ্কায় বিভিন্ন দেশে ভ্রমণের ব্যাপারে নিজ দেশের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ‘বর্তমানে ইসলামিক স্টেট , আল কায়েদা, বোকো হারাম এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠী বিশ্বের বেশ কিছু জায়গায় সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে।
আর এ কারণেই বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এই ভ্রমণ সতর্কতা বলতে বিদেশের মাটিতে চলাফেরা, জনবহুল স্থানে যাতায়াত এবং যানবাহন ব্যবহারের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র তার দেশের নাগরিকদের।
এর আগে ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর এবং ২০১১ সালে দুই দফা পুরো বিশ্বে এ ধরনের ভ্রমণ সতর্কতা জারি করেছিল যুক্তরাষ্ট্র। সর্বশেষ ২০১৩ সালের আগস্টেও একই ধরনের সতর্কতা জারি করা হয়েছিল। কিন্তু এতে করে কোনো সুনির্দিষ্ট তথ্য ছাড়াই বিশ্বজুড়ে আতঙ্ক তৈরি হয়ে যায় বলে প্রতিবারই সমালোচনার মুখে পড়তে হয়েছিল যুক্তরাষ্ট্রকে।
গতমাসেই ফ্রান্স, রাশিয়া, মালি এবং আরো কয়েকটি দেশে মারাত্মক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে ১২৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো বহু মানুষ। এ কারণে আগামী বছরের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।