ঢাকাTuesday , 24 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঘড়িবালকের দেড় কোটি ডলার ক্ষতিপূরণ দাবি

Link Copied!

ahamedআর্ন্তজাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসে ঘড়িবালক হিসেবে পরিচিত ১৪ বছরের কিশোর আহমেদ। কিন্তু নিজের তৈরি এই অভিনব ঘড়ির কারণেই যথেষ্ট ঝক্কি পোহাতে হয়েছে তাকে। তার ওই বিস্ময়কর ঘড়িটিকে বোমা ভেবে পুলিশকে খবর দিয়েছিল তার শিক্ষক। পরে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। শুধু তাই নয় তাকে স্কুল থেকে বহিস্কার করা হয়েছিল।
স্কুলে এভাবে হয়রানি করায় স্কুল কর্তৃপক্ষের কাছে দেড় কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছে আহমেদ এবং তার পরিবার। ক্ষতিপূরণ দেওয়া না হলে তারা মামলা করবে বলেও জানিয়েছে।
ওই ঘটনার পর অবশ্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দুঃখ প্রকাশ করেছিলেন। অনেকেই ওই ঘটনার সমালোচনা করেছেন। কেননা এতে একটি শিশুর মানসিক বিকাশ এবং সৃজনশীলতা বাধাগ্রস্ত হয়। ওবামা আহমেদকে তার বানানো ঘড়ি নিয়ে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছিলেন।
ওই ঘটনা আহমেদের জীবনে এক নতুন মাত্রাও যোগ করেছে। তাকে কাতার ফাউন্ডেশন থেকে একটি মেধাবৃত্তি দেওয়া হয়েছিল। এখন সে সপরিবারে কাতারেই আছে এবং সেখানেই পড়াশোনা করছে।