ঢাকাTuesday , 24 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিপিএলের ফিকশ্চার বিড়ম্বনা

Link Copied!

comillaস্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের প্রথম পর্বের ফিক্শ্চার দেখলে যে কারো মেজাজ বিগড়ে যেতে পারে। টি-২০ টুর্নামেন্টে কোনো দলকে টানা তিনদিন তিনটি ম্যাচ খেলতে হবে- ব্যাপারটি কেমন যেন বিরক্তিকরা না! এই চট্টগ্রাম ভাইকিংসের কথাই ধরুন না। রোববার উদ্বোধনী ম্যাচে মাঠে নামার পর সোমবার ফের মাঠে নামে তামিম ইকবালের দল। কোনো বিরতি ছাড়াই আবার টানা তৃতীয় দিন মাঠে নামতে যাচ্ছে বন্দর নগরীর দলটি।
বিপিএলের তৃতীয় আসরের তৃতীয় দিন মঙ্গলবার নিজেদের তৃতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে চট্টগ্রাম ভাইকিংস। বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন।
নিজেদের প্রথম ম্যাচে ইনিংসের শেষ বলে হেরে যায় চট্টগ্রাম ভাইকিংস। দ্বিতীয় ম্যাচে সিলেট সুপার স্টারসকে ইনিংসে শেষ বলে হারিয়ে ঘুরে দাঁড়ায় তামিম ইকবালের দল। মঙ্গলবার এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে চট্টগ্রাম।
অন্যদিকে প্রথমবারের মতো বিপিএলে অংশ নিতে যাওয়া কুমিল্লা নিজেদের প্রথম ম্যাচে বড় ধরনের হোঁচট খায়। ঢাকা ডাইনামাইটের বিপক্ষে মাত্র ১১০ রানে গুটিয়ে যায় মাশরাফি বিন মুর্তজার দল। যদিও স্বল্প পুঁজি নিয়েও ইনিংসের শেষ ওভার পর্যন্ত লড়াই করে হার মানে কুমিল্লা। ফলে দ্বিতীয় ম্যাচে জয় বড় প্রয়োজন মাশরাফিদের জন্য।
শুধু যে চট্টগ্রামকে টানা তিনদিন তিনটি ম্যাচ খেলতে হচ্ছে ব্যাপারটি এমন নয়। বিপিএলের প্রথম পর্বে বরিশালকেও ফিকশ্চার বিড়ম্বনায় ভুগতে হচ্ছে। দক্ষিণ অঞ্চলের দলটিকেও টানা তিনদিন তিনটি ম্যাচ খেলতে হচ্ছে। সোমবার নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে ১৩ রানে হারিয়ে শুভ-সূচনা করা বরিশাল মঙ্গলবার মুখোমুখি হতে যাচ্ছে সিলেট সুপার স্টারসের। পরের দিনই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে মাহমুদুল্লাহ রিয়াদের দল।
সেই তুলনায় ভোগান্তি কিছুটা কম বিপিএলের তৃতীয় আসরের অন্য চারটি দল ঢাকা ডাইনামাইটস, সিলেট সুপার স্টারস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম ভাইকিংসের। বিপিএলের তৃতীয় আসরের প্রথম পর্বে টানা তিনদিন তিনটি ম্যাচ খেলতে হচ্ছে না এই চারটি দলকে।