ঢাকাTuesday , 24 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোনালদোকে বিক্রির ‘খবর’ অস্বীকার পেরেজের

Link Copied!

Ronaldoস্পোর্টস ডেস্ক : বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ভেসে বেড়াচ্ছে রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না দলের নাম্বার ওয়ান তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। এমনকি ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ নাকি পর্তুগিজ সুপারস্টারকে বিক্রি করে দেয়ার চিন্তা করছেন। তবে সংবাদ সম্মেলনে সেই খবর অস্বীকার করলেন রিয়াল সভাপতি।
সম্প্রতি ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে পিএসজি বা ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমাবেন বেশ আলোচনা শুরু হয়। তবে রিয়াল মাদ্রিদ সভাপতি এসবকে গুঞ্জন বলে উড়িয়ে দেন।
সোমবার এক সংবাদ সম্মেলনে ফ্লোরেন্তিনো পেরেজ বলেন, ‘যারা বলছেন আমি ক্রিশ্চিয়ানোকে বিক্রি করতে চাই তারা ক্লাবে আমার অবস্থান অস্থিতিশীল করার জন্য এমনটা করছেন।’
রোনালদোকে বিক্রি করার গুজবে বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, ‘এটি আমাকে বিরক্ত করে যে সাংবাদিকরা বলছেন আমি নাকি রোনালদোকে বিক্রি করার জন্য কোনো পক্ষের সঙ্গে মধ্যাহ্ন ভোজনে বসেছি। আমি রোনালদোকে বিক্রি করার জন্য পিএসজি সভাপতি বা রোনালদোর এজেন্ট জর্জে মেন্ডেসের সঙ্গে কখনো আলোচনায় বসিনি।’
কিছুদিন আগে বেশ কয়েকটি স্প্যানিশ গণমাধ্যমে সংবাদ বের হয়, পর্তুগিজ সুপারস্টার রোনালদোকে নাকি ক্লাবকে আল্টিমেটাম দিয়েছেন হয়তো তিনি থাকবেন নতুবা পেরেজ। তবে সেই গুঞ্জনকেও অস্বীকার করলেন রিয়াল সভাপতি।
ফ্লোরেন্তিনো পেরেজ বলেন, ‘ক্রিশ্চিয়ানো রোনালদো কখনো কোচ বা ক্লাবের কারো বিপক্ষে কথা বলেনি। এগুলো তো হলো গুঞ্জন যা আমি ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছি।’