বিনোদন ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ খান। যার সাথে অভিনয় করতে মুখিয়ে থাকে ভারতীয় প্রথম শ্রেণির অভিনেত্রীরা, অথচ সেই সুপারস্টারের সাথে অভিনয়ের সুযোগ পেয়েছেন সদ্য অভিনয়ের জগতে পা রাখা মারাঠি অখ্যাত অভিনেত্রী শ্রিয়া! আর মেয়ের এমন সাফল্যে রীতিমত উচ্ছ্বসিত তার বাবা অভিনেতা ও নির্মাতা শচীন পিলগাঁওকর।
জানা গেছে, মনীশ শর্মার পরিচালনায় আসছে বছর মুক্তি পেতে যাচ্ছে বলিউড বাদশাহ শাহরুখ খানের আলোচিত ছবি ‘ফ্যান’। আর এই ছবিতেই শাহরুখ খানের অন্ধ এক ভক্তের নাম ‘গৌরব’। ‘ফ্যান’-এর চরিত্রেও অভিনয় করেছেন শাহরুখ নিজেই, আর এই গৌরবের বিপরীতেই অভিনয়ের সুযোগ পেলেন শ্রিয়া। আর এমন সুপারস্টার অভিনেতার সাথে নিজের মেয়ে সুযোগ পাওয়ায় উল্লসিত বাবা শচীন।
শাহরুখের বিপরীতে মেয়ে শ্রিয়া’র অভিনয়ের সুযোগ প্রসঙ্গে শচীন বলেন, ‘আমি শ্রিয়াকে নিয়ে খুবই আনন্দিত, উচ্ছ্বসিতও। পুরো ছবিতে হয়তো সে নেই, ক্যামিও চরিত্রে, কিন্তু তারপরেও আমি আনন্দিত। তাকে ছবিতে ‘ফ্যান’-এর গৌরব নামের চরিত্রে যে শাহরুখ তার বিপরীতে শ্রিয়াকে দেখা যাবে। এই ছোট্ট চরিত্রে অভিনয় করতে সে যখন আমাকে জিজ্ঞেস করেছিল, আমি মুখ বুজে তাকে সমর্থন দিয়েছি।’
আমি তাকে এও বলেছি, যদি নিজেকে মেলে ধরতে কিছু শিখতে চাও তবে ‘ফ্যান’-টিমের সাথে কাজ করো। কারণ শাহরুখের চেয়ে ভালো আর কে আছে যে তোমাকে শিখাতে পারবে!
৫৮ বছর বয়সী এই অভিনেতা ও নির্মাতার মেয়ে ২০১৩ সালে মারাঠি ছবিতে অভিনয়ের জগতে পা রাখেন।
উল্লেখ্য, শাহরুখ খান অভিনীত সর্বশেষ ছবি ‘হ্যাপি নিউ ইয়ার’ মুক্তি পেয়েছিল গত বছরের মাঝামাঝি সময়ে। এরপর থেকে চলতি বছরেও তার আর কোনো ছবি মুক্তি পায়নি। তবে বর্তমানে তিনি ব্যস্ত আছেন রোহিত শেঠির আলোচিত ছবি ‘দিলওয়ালি’-এর প্রমোশন নিয়ে। যে ছবিতে তার বিপরীতে দীর্ঘ পাঁচ বছর পর অভিনয় করতে চলেছেন এক সময়ের বলিউডের অন্যতম অভিনেত্রী কাজল। মুক্তির প্রতীক্ষায় থাকা ‘দিলওয়ালে’ মুক্তি পেতে যাচ্ছে আসছে ডিসেম্বরের ১৮ তারিখ। এছাড়াও শাহরুখ খান অভিনীত ‘রইস’ নামের একটি অভিনয় করছেন।

