বিনোদন ডেস্ক : গেল বছরের ২৩ নভেম্বর থাইল্যান্ডে জন্ম নেয় অনন্ত বর্ষা দম্পতির প্রথম সন্তান আরিজ। সে হিসেবে সোমবার এক বছর পূর্ণ করলো ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এই জুটির একমাত্র সন্তানটি। জন্মদিন উপলক্ষে পরিবারের সবাই মিলে বর্ষার গ্রামের বাড়ি সিরাজগঞ্জে গিয়েছিলেন। সেখানে আত্মীয় স্বজন ও স্থানীয় মানুষদের সঙ্গে নিয়ে আরিজের প্রথম জন্মদিন পালন করা হয়।
আরিজের জন্মদিন প্রসঙ্গে ফেসবুকে বর্ষা লিখেন, ‘মাশাল্লাহ সিরাজগঞ্জে সুন্দর মানুষগুলোর সঙ্গে আমাদের আমাদের স্কুল মাঠে কয়েক ঘণ্টা সময় কাটালাম। পাপা’র জন্মদিন উদযাপন করেছি। আলহামদুলিল্লাহ।’
উল্লেখ্য, অনন্ত জলিল ও বর্ষা বর্তমানে তাদের নতুন চলচ্চিত্র ‘দ্য স্পাই’ এর জন্য নতুন মুখের সন্ধানে একটি প্রতিযোগীতা নিয়ে ব্যস্ত সময় পাড় করছেন।

