ঢাকাTuesday , 24 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দীপিকার অনুমতি ছাড়া রনবীরের বিয়ে বন্ধ!

Link Copied!

dipika-ronobirবিনোদন ডেস্ক : চলতি বছরজুড়েই জোর গুঞ্জন ছিল বলিউড সুন্দরী ক্যাটরিনা কাইফকে শিগগিরই বিয়ে করছেন ‘রকস্টার’ খ্যাত অভিনেতা রনবীর কাপুর। কিন্তু তাতে বাঁধ সাধলেন রনবীরের প্রাক্তন প্রেমিকা দিপীকা পাডুকোন!
বর্তমানে রনবীর চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী ক্যাটরিনার সাথে। এমনকি জোর গুঞ্জন চলছে শিগগিরই তারা বিয়েও করতে যাচ্ছেন। আর এই সময়ে একসঙ্গে নিজেদের মুক্তির প্রতীক্ষায় থাকা ছবি ‘তামাশা’র প্রচারণা নিয়ে এদিক সেদিক ছুটে যাচ্ছেন রনবীর-দীপিকা। আর সব জায়গাতেই রনবীর তার বিয়ে নিয়ে জিজ্ঞাসিত হচ্ছেন। সম্প্রতি ‘তামাশা’র প্রচারণা করতে গিয়ে ‘বিয়ে’ নিয়ে এক প্রশ্নের উত্তর দেন দীপিকা পাডুকোন।
জানা গেছে, মেধাবী নির্মাতা ইমতিয়াজ আলীর আসন্ন ছবি ‘তামাশা’ নিয়ে দারুণ ব্যস্ত আছেন বলিউডের এই সময়ের জনপ্রিয় অভিনেতা রনবীর কাপুর ও দীপিকা পাডুকোন। সম্প্রতি ছবির প্রচারণার অংশ হিসেবে ট্রেনে করে মুম্বাই থেকে দিল্লীও ঘুরে আসলেন তারা। আর সেখানেই রনবীর-ক্যাটরিনার বিয়ে নিয়ে সংবাদমাধ্যমের অনেক প্রশ্ন ছিল। ছবির প্রমোশন করতে যেয়ে বিয়ে’র প্রসঙ্গ বেশী বেশী উঠায় দীপিকা হঠাৎ মজা করেই বলে উঠেন, ‘আমার অনুমতি ছাড়া রনবীর বিয়ে করতে পারে না।’
এছাড়া বিয়ে প্রসঙ্গে দীপিকা বলেন, ‘বিয়ে বিষয়টা জীবনের বড় একটা ঘটনা, এটা এড়িয়ে যাওয়ার কিছু নেই। আমি প্রচলিত বিয়ে-সাদীতে বিশ্বাসী। আমি যখন বিয়ে করবো, তখন পুরো দুনিয়া জানবে। এতে লোকছাপারও কিছু নেই।’
ইমতিয়াজ আলীর পরিচালনায় ‘তামাশা’ ছবিটি রনবীর কাপুর-দীপিকা জুটির তৃতীয় ছবি। এর আগে তারা ‘বাচনা অ্যায় হাসনা’ এবং ‘ইয়ে জওয়ানি হে দিওয়ানি’ ছবিতে জুটিবদ্ধ হয়েছিলেন।
উল্লেখ্য, পর্দায় রনবীর কাপুর আর দীপিকা পাডুকোনের ক্যামিস্ট্রিটা খুব ভালোভাবেই গ্রহণ করেছে দর্শকেরা, ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ হিট হওয়া তার বড় একটি কারণ। বলিউডের এই জুটির জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ‘রকস্টার’ নির্মাতা ইমতিয়াজ আলী নির্মাণ করলেন ‘তামাশা’। রনবীর কাপুর ও দীপিকা পাডুকোনের অভিনয়ে ‘তামাশা’ নভেম্বরের ২৭ তারিখে মুক্তি পেতে যাচ্ছে।