ঢাকাMonday , 23 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই

Link Copied!

fire-jসিরাজগঞ্জ প্রতিনিধি : সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের শালুয়াভিটা বাজারে একটি মার্কেটে অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
রোববার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শালুয়াভিটা বাজারের শহীদুল্লাহর মার্কেটে ভোর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ে পুরো মার্কেট জুড়ে। খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান,  আগুনে লেপ-তোষকের দোকান, ফলের দোকান, কসমেটিক্সের দোকান, ডেকোরেটরের দোকান ও ওয়ার্কসপসহ ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে  প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সদর থানার উপ-পরিদর্শক আজিম আহম্মেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।