ঢাকাMonday , 23 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাজলী আবার স্কুলে যাবে

Link Copied!

kajoliরাজশাহী প্রতিনিধি : মাত্র আট বছর বয়সে মাকে হারায় কাজলী বাসকী। বিষধর সাপের কামড়ে মৃত্যু হয় তার মায়ের। এরপরেই পরিবারে আসে সৎ মা। সঙ্গে সংসারের অভাব-অনাটন। বন্ধ হয়ে যায় কাজলী বাসকীর লেখাপড়া। তৃতীয় শ্রেণিতে পড়েই সমাপ্তি। বাবা ভট্টু বাসকী (৪৫) সামান্য কিছু আয় করেন।
পরিবারকে সহযোগিতা করতে কাজলী বাসকীকে নামতে হয় কাজে। খাতা-কলম ফেলে দিয়ে দু’মুঠো খাবার যোগাড় করতে কাস্তে বা হাঁসুয়া হাতে তাকে ঘুরে বেড়াতে হতো মাঠে-ঘাটে। খাড়ি ও ডাঙ্গার পাড়ে কাঁশফুলের গাছ কেটে তা শুকিয়ে বিভিন্ন হাট-বাজারে বিক্রি করতো।
লেখাপড়া শিখে বড় হয়ে সেবিকা হওয়ার স্বপ্ন দেখতো কাজলী বাসকী। অভাবের গ্রাসে তার সেই স্বপ্ন ফিকে হতে বসেছিল। দীর্ঘ ৫ বছর পর আবার তার স্কুলে যাওয়ার স্বপ্ন পূরণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে তানোর সাহিত্য পরিষদ।
কাজলী বাসকীর স্বপ্ন পূরণে সম্প্রতি তানোর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তার হাতে শিক্ষা উপকরণ ও পোশাক-পরিচ্ছেদ তুলে দিয়েছেন পরিষদের উপদেষ্টা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা। এখন থেকে কাজলী বসকীর লেখাপড়ার সমস্ত খরচ বহন করবে তানোর সাহিত্য পরিষদ।
ভট্টু বাসকী জানান, সংসারে অভাব-অনটনের কারণে ইচ্ছে না থাকা সত্ত্বেও কাজলী বসকীর লেখাপড়া বন্ধ করে দিতে বাধ্য হন তিনি। কারণ, একার আয় দিয়ে পরিবারের সবার ভাত-কাপড় যোগাড় করা অসম্ভব ছিলো। তাই মেয়েকে সঙ্গে নিয়ে কাজ করতাম।
তবে এখন মেয়েটিকে আর আমার সঙ্গে কাজে যেতে হবে না। এখন থেকে সে অন্য ছেলে-মেয়েদের মত স্কুলে যাবে।
কাজলী বসকীর হাতে শিক্ষা উপকরণ ও পোশাক-পরিচ্ছেদ তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন- তানোর সাহিত্য পরিষদের উপদেষ্টা অধ্যাপক লুৎফর রহমান, জাতীয় পদক প্রাপ্ত আদর্শ কৃষক নূর মোহাম্মদ, পরিষদের সভাপতি অসীম কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন, মহিলা বিষায়ক সম্পাদক আইরিন সুলতানা, বেসরকারি গবেষণা সংস্থা বারসিক সহযোগী কর্মসূচি কর্মকর্তা অমৃত কুমার সরকার, শহিদুল ইসলাম শহিদ, আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ভিশন ভারপ্রাপ্ত ম্যানেজার এন্ড্রকাশ মুরমু, বে-সরকারি মানবাধিকার সংস্থা ব্রতীর প্রকল্প কর্মকর্তা  অনিতা রাণী গুহ প্রমুখ।