ঝিনাইদহ প্রতিনিধি : নাশকতামূলক কাজে জড়িত থাকার অভিযোগে ঝিনাইদহের বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবির ও বিএনপির ২৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নাশকতামূলক কাজে জড়িত থাকার অভিযোগে সদর উপজেলা থেকে ১০ জন জামায়াত ও ১ জন শিবির, শৈলকুপা থেকে ৩ জামায়াত, হরিণাকুণ্ড উপজেলা থেকে ২ জামায়াত, কালীগঞ্জ ও মহেশপুর থেকে ৪ জামায়াত ও কোটচাঁদপুর উপজেলা থেকে ১ বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

