ঢাকাSunday , 22 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একই রশিতে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

Link Copied!

suisiedহবিগঞ্জ প্রতিনিধি : জেলার নবীগঞ্জ উপজেলার বড়গাও গ্রামে একই রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী-স্ত্রী।
রোববার সকাল সাড়ে ৯টায় তাদের লাশ উদ্ধার করে নবীগঞ্জ থানা পুলিশ।
নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার বড়গাও গ্রামের দুলাই মিয়ার ছেলে যুবায়েল মিয়া (২৫) ও তার স্ত্রী লিমা বেগম (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বড়গাও গ্রামের যুবায়েল মিয়া ও তার স্ত্রী লিমা বেগম প্রতিদিনের মতো শনিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রোববার সকালে তাদের ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় পরিবার ও স্থানীয় লোকজন ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা স্বামী-স্ত্রীর মৃতদেহ ঝুলতে দেখে। পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন বলেন,‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া কিছু বলা যাচ্ছে না।’