ঢাকাSunday , 22 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

না.গঞ্জে নরসুন্দরের লাশ উদ্ধার

Link Copied!

Dead Bodyনারায়ণগঞ্জ প্রতিনিধি : সদর উপজেলার ফতুল্লা এলাকা থেকে আবুল কাশেম (৪০) নামে এক নরসুন্দরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল ১১টার দিকে ফতুল্লার পৌর স্টেডিয়ামের পাশে বালুর মাঠ থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত আবুল কাশেম ফতুল্লার উত্তর মাসদাইর গাবতলী এলাকার ফোরকানের বাড়ির ভাড়াটিয়া মফিজ বেপারীর ছেলে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান জানান, নিহত আবুল কাশেম মাসদাইরের পুলিশ লাইনের বিপরীতে মানুষের চুল-দাড়ি কাটার (সেলুন) ব্যবসা করতেন। তার শরীরে আঘাতের চিহ্ন আছে।
লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ শহরের ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য তদন্ত চলছে বলেও জানান তিনি।