ঢাকাSunday , 22 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাস উল্টে শ্রমিক নিহত

Link Copied!

Accidentপাবনা প্রতিনিধি : ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইক্ষু ক্রয় কেন্দ্রের কাছে যাত্রীবাহী বাস উল্টে মিয়া আলী (৩৫) নামে এক টিএন্ডটি শ্রমিক নিহত হয়েছেন।
রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিয়া আলী ময়মনসিংহের তারাকান্দির মেতারা গ্রামের আব্দুল মালেকের ছেলে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রমজান আলী জানান, দুপুরের দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাসেল পরিবহনের একটি বাস নাটোর যাচ্ছিল। মুলাডুলি ইক্ষু ক্রয় কেন্দ্রের কাছে বাসটি একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ওই স্থানে টিএন্ডটির লাইনের কাজে কর্মরত ওই শ্রমিক চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এছাড়া এ ঘটনায় গুরুতর আহত হন আরও এক ভ্যানযাত্রী।
এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান ওসি।