ঢাকাSunday , 22 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাবেক ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ

Link Copied!

Guli-যশোর প্রতিনিধি : সদর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান প্রার্থী তরিকুল ইসলাম নয়ন গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার রাত ১০টার দিকে উপজেলার লেবুতলা এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ তরিকুল ইসলাম গহেরপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
আহতের বড় ভাই রিপন হোসেন জানান, তরিকুল যশোর সদর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। বর্তমানে তিনি লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থী। শনিবার রাত ১০টার দিকে তিনি লেবুতলা বাজার থেকে পায়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিটি তার বাম হাতে বিদ্ধ হয়। তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে।
ওই হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন জানান, তরিকুল ইসলাম বামহাতে গুলিবিদ্ধ হলেও এখন শঙ্কামুক্ত।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকাদার আককাছ আলী জানান, তরিকুল গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এখনও মামলা হয়নি। তবে তিনি (তরিকুল) ঘটনার সঙ্গে জড়িত চার জনের নাম পুলিশের কাছে জানিয়েছেন। তাদের আটকের চেষ্টা করা হচ্ছে।