ঢাকাSunday , 22 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভাই হত্যার দায়ে স্বামী-স্ত্রীর মৃত্যুদণ্ড

Link Copied!

Fasiচট্টগ্রাম প্রতিনিধি : মিরসরাইয়ে বড় ভাইকে কুপিয়ে হত্যার দায়ে ছোট ভাই ও তার স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছে চট্টগ্রামের জননিরাপত্তা ট্রাইব্যুনাল।
রোববার চট্টগ্রাম বিভাগীয় জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হোসনে আরা এ আদেশ দেন।
দণ্ডিতরা হলেন, খুনের শিকার আবুল কালামের ছোট ভাই নুর মোহাম্মদ ও তার স্ত্রী রহিমা বেগম। তারা সকলেই মিরসরাই উপজেলার পাতাকোট গ্রামের বাসিন্দা। তবে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি স্বামী-স্ত্রী পলাতক রয়েছেন।
ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মো.জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বড় ভাই আবুল কালাম একটি মামলা দিয়ে ছোট ভাই নুর মোহাম্মদকে জেলে পাঠায়। ২০০৫ সালের ১১ নভেম্বর আবুল কালাম একই গ্রামে তার বোনকে দেখতে যান। এর আগে থেকে বড় ভাইয়ের প্রতি প্রতিশোধপরায়ণ হয়ে ওঠা ছোট ভাই তার স্ত্রীকে নিয়ে সেখানে হাজির হন। এরপর সালমা খাতুন রান্নাঘর থেকে বের হলে নুর মোহাম্মদ ও তার স্ত্রী রহিমা বেগম সেখানে প্রবেশ করে বটি ও দা দিয়ে আবুল কালামকে এলোপাতাড়ি কুপিয়ে খুন করে। এরপর আবুল কালামের লাশ পুকুরে ফেলে দেয়ার সময় সালমা ও তার মেয়ে রোজিনা দেখে ফেলায় তাদের আটক করে পুলিশে দেয়।
এ ঘটনায় ওই দিনই নিহত আবুল কালামের স্ত্রী আনোয়ারা বেগম বাদি হয়ে মিরসরাই থানায় নূর মোহাম্মদ ও তার স্ত্রীকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ ২০০৬ সালের ২ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।  মামলা জননিরাপত্তা ট্রাইব্যুনালে আসার পর বিচারক দুই আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ গঠন করে। আসামিদের বিরুদ্ধে সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে রোববার এ রায় প্রদান করা হয়।