ঢাকাSaturday , 21 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১ যুগ পর কল্যাণীতে নির্বাচনী আমেজ

Link Copied!

tee-রংপুর প্রতিনিধি : সীমানা জটিলতার কারণে দীর্ঘ ১২ বছরেরও বেশি সময় নির্বাচন হয়নি রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নে। কিন্তু এবার সেই জটিলতার নিরসন ঘটছে। তাই পুরো কল্যাণীতে যেন এখন বইছে নির্বাচনী উৎসবের আমেজ। ঘরে-বাইরে, হাট-বাজারে, চায়ের টেবিলে সবখানেই চলছে ভোটযুদ্ধের হিসাব নিকাশ।
এরই মধ্যে রিটার্নিং অফিসারের মাধ্যমে ঘোষিত হয়েছে নির্বাচনের তফসিল। ২৩ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২১ ডিসেম্বর।
পীরগাছা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বর্ধিত এলাকা নিয়ে রংপুর সিটি করপোরেশন ঘোষণার পর কল্যাণী ইউনিয়নের গোদা সিমলা ও কলাবাড়ি মৌজা সিটি করপোরেশনের সীমানায় অন্তর্ভূক্ত হলে সীমানা এবং আইনগত জটিলতায় বিগত ২০০৩ সাল থেকে এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তবে সেই জটিলতার নিরসন শেষে আগামী ২১ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
বর্তমানে কল্যাণী ইউনিয়নে মোট ভোটার রয়েছে ১৬ হাজার ১৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার আট হাজার ৭২ জন এবং নারী ভোটার রয়েছে আট হাজার ৭৪ জন।
এরই মধ্যে সংরক্ষিত নারী সদস্য, মেম্বর পদে এবং নির্দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনেকেই ভোটারদের দ্বারে দ্বারে শুভেচ্ছা বিনিময়সহ সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছেন। মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরাও। তবে প্রকাশ্য প্রচারণায় জামায়াতের কোনো প্রার্থীকে দেখা না গেলেও মাওলানা আফজালুল হক তুফানীর নাম শোনা যাচ্ছে।
ইউনিয়ন এছাড়া আওয়ামী লীগের সভাপতি নূর আলম, জাপার আব্দুল জলিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন সংগ্রহ করতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে। বর্তমান চেয়ারম্যান কাওছার আলম, সাবেক চেয়ারম্যান আকবার আলী ও ইউনিয়ন বিএনপির সভাপতি দলীয় সমর্থন আদায়ে জোর প্রচেষ্টা চালাচ্ছেন।
দীর্ঘ এক যুগ পর নির্বাচনের তারিখ ঘোষণায় এখন কল্যাণী ইউনিয়নে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এই উৎসবের আমেজ যেন দলীয় প্রভাব আর কালো টাকার আড়ালে না পড়ে এজন্য স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন ভোটাররা।