ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : সদর উপজেলার খাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ি এলাকা থেকে অজ্ঞাত (৭০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
হাইওয়ে পুলিশ জানান, শনিবার সকালে ওই এলাকার ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের পাশে বৃদ্ধের মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা। এ সময় পুলিশকে খবর দেয় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু সাঈদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

