ঢাকাFriday , 20 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কারাভোগ শেষে দেশে ফিরল তিন শিশু

Link Copied!

Hiliহিলি প্রতিনিধি : অবৈধপথে ভারতে প্রবেশের দায়ে বিএসএফের  হাতে আটক বাংলাদেশি তিন শিশুকে ফেরত পাঠিয়েছে ভারতের অভিবাসন পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে হিলি সীমান্তে ভারতের হিলি অভিবাসন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির হোসেন ওই তিন বাংলাদেশি শিশুকে হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামানের নিকট হস্তান্তর করেন।
এসময় ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর ইনামুল হক, বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আতাহার আলী, ভারতের দক্ষিণ দিনাজপুরের চাইল্ড লাইনের কো-অর্ডিনেটর সুরুজ দাশ, জাষ্টিস এ- কেয়ারের বাংলাদেশ প্রতিনিধি তারিকুল ইসলাম এবং আবু সায়েম উপস্থিত ছিলেন।
ফেরত আসা তিন শিশুরা হলেন, শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও গ্রামের মৃত ছাব্বির রহমানের ছেলে মাহাবুর রহমান (১৫), বগুড়া জেলার গাবতলি উপজেলার পীরগাছা গ্রামের সূর্য চন্দ্র পালের ছেলে পরিমল চন্দ্র পাল (১৭), দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার সাহেবপাড়া গ্রামের ছাইফুলের ছেলে বাদল (১২)। এরা ভারতের বালুরঘাট শোভায়ন হোমে এক বছর, ১১ মাস ও ৮ মাস মেয়াদে আটক ছিলেন।
ফেরত আসা শিশুরা বলেন, ‘কাজের সন্ধানে এবং ভারতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য বিভিন্ন সময়ে হিলি সীমান্ত এলাকা দিয়ে ভারতে যাই। পরে সেখান থেকে বাসযোগে ভারতের অভ্যন্তরে যাওয়ার পথে বালুরঘাটের তিরমনীতে বিএসএফ সদস্যরা আমাদের আটক করেন।”
হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামান জানান, ভারতের শোভায়ন হোমে বিভিন্ন মেয়াদে আটক থাকার পরে ভারতের হিলি ইমিগ্রেশন পুলিশ শুক্রবার ফেরত দিয়েছেন। পরে প্রক্রিয়া শেষে তাদের অভিভাবকদের নিকট হস্তান্তর করা হয়েছে।