ঢাকাFriday , 20 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডাকাতের হামলায় ব্যবসায়ী নিহত

Link Copied!

armsব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : জেলার নবীনগরে ডাকাতের হামলায় ছোটন সাহা (৪০) নামে এক রড-সিমেন্ট ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রীও আহত হয়েছেন। তবে তার নাম জানা যায়নি।
শুক্রবার ভোররাত ৪টার দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের মাঝিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ছোটন সাহা মাঝিয়ারা গ্রামের নিথিল সাহার ছেলে। তিনি মাঝিয়ারা বাজারেই রড-সিমেন্টের ব্যবসা করতেন।
নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ জানান, শুক্রবার ভোররাতে একদল সশস্ত্র ডাকাত মাঝিয়ারা গ্রামের ব্যবসায়ী ছোটন সাহার বাড়িতে হানা দেয়। এ সময় ছোটন ডাকাতদের দেখে ফেললে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। পরে ডাকাতরা ছোটনের স্ত্রীর হাত-পা বেঁধে বাড়ি থেকে স্বর্ণালংকার লুটে নিয়ে যায়।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।