ঢাকাThursday , 19 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অবৈধ সম্পর্কের জেরে খুন, আটক ৫

Link Copied!

marderগাজীপুর প্রতিনিধি : কাপাসিয়ার চকবড়হর শেখপাড়া এলাকায় অবৈধ সম্পর্কের জেরে ছুরিকাঘাতে শাশুড়ি রোজিনা আক্তার খুন হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন গৃহকর্তা আমান উল্লাহ সিদ্দিক এবং তার ছেলে সুমন।
বুধবার রাতে কাপাসিয়ার রায়েদ ইউনিয়নের বড়হড় গ্রামের সিদ্দিক শেখের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে একদল ভাড়াটে মুখোশধারী দেশীয় অস্ত্র নিয়ে রাতে  সিদ্দিক শেখের বাড়িতে হানা দেয়। তারা গাছ বেয়ে বাড়ির ছাদে উঠে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। এ সময় সিদ্দিক শেখ টের পেলে দুর্বৃত্তরা প্রথমে তাকে এলোপাতাড়ি কোপায়। পরে তার স্ত্রী রোজিনা আক্তার এবং ছেলে সুমন বাধা দিলে তাদেরও এলোপাতাড়ি পিটিয়ে এবং কুপিয়ে আহত করে। এতে ঘটনাস্থলেই রোজিনা মারা যান। পরে গৃহকর্তা আমান উল্লাহ সিদ্দিক ও তার ছেলে সুমনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, আহত সিদ্দিক শেখের ৩ ছেলে। এদের মধ্যে বড় দুই ছেলে কামরুল ও সবুজ সৌদি প্রবাসী। ছোট ছেলে সুমন বখাটে, সে বাড়িতে থাকে। সুমন কামরুলের স্ত্রীর শামীমার সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে শামীমা গর্ভবতী হয়ে পড়লে সম্পর্কের বিষয়টি ধরা পড়ে এবং পারিবারিকভাবে তাদের মধ্যে বিয়ে পড়ানো হয়। বিয়ের পর গর্ভের সন্তান নষ্ট করে শামীমার বিয়ে বিচ্ছেদ ঘটানো হয়। এ কারণে প্রতিশোধ নিতে শামীমা সন্ত্রাসী ভাড়া করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে কাপাসিয়া উপজেলার পেচুরদিয়া এলাকার আলাউদ্দিনের মেয়ে শামীমা, তার মা ও তিন যুবককে আটক করা হয়েছে।