ঢাকাThursday , 19 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভাগ্নের হাতে মামা খুন

Link Copied!

MARDERরাজশাহী প্রতিনিধি : জেলার তানোর উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে ভাগ্নে আজাহারের ধারালো হাসুয়ার কোপে মামা খায়রুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জন আহত হন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- নূরুল ইসলাম (৫০) ও সাইদুর রহমান (৪০)।
রাজশাহীর তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সকালে খায়রুল ইসলামসহ তিন ভাই আলুর জমিতে আইল বাধতে যান। এ সময় বোন জামাই আজিম আলী, তার ছেলে আজাহারসহ কায়েকজন এসে খাইরুল, নূরুল ইসলাম ও সাইদুর রহমানের ওপর হামলা করে। এতে আজাহারের হাসুয়ার কোপ খাইরুলের গলায় লাগে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। এছাড়াও লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয় অপর দুই ভাইকে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে আজিমসহ তার ছেলেরা পালিয়ে যান।
আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।