ঢাকাThursday , 19 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাসের ধাক্কায় নিহত ২

Link Copied!

Accidentগাজীপুর প্রতিনিধি : জেলার মৌচাকে বাসের ধাক্কায় লেগুনার একযাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৮ জন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বেলা সাড়ে এগারটার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মৌচাকের তেলিরচালা এলাকায় চন্দ্রাগামী আজমেরি পরিবহনের বাস বিপরীত দিক থেকে আসা লেগুনাকে সজোরে ধাক্কা দেয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী একটি হোটেলে ওপরে উঠে গেলে ঘটনাস্থলেই এক অজ্ঞাতনামা হোটেল কর্মী মারা যান। আহত হয় লেগুনার ৯ যাত্রী।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কোনাবাড়ির একটি স্থানীয় ক্লিনিকে ভর্তি করালে সেখানে অপর এক লেগুনাযাত্রী মারা যান। ঘটনার পর ওই সড়কে বেশ কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।