ঢাকাWednesday , 18 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রলারের ধাক্কায় নৌকাডুবি, নিখোঁজ ১

Link Copied!

boatনারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মালবোঝাই ট্রলারের ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে মোশাররফ কোসেন (৪০) নামে ব্যক্তি নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন।
বুধবার দুপুরে শহরের বরফকল খেয়াঘাটে মালবোঝাই ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী নৌকা ডুবে এ ঘটনা ঘটে।
আহত জান্নাতুল মাওয়া মীম জানান, দুপুর ২টার দিকে ৭-৮ জন যাত্রী নিয়ে বরফকল খেয়াঘাট দিয়ে যাত্রীবাহী নৌকা পারাপারের সময়ে শীতলক্ষ্যা নদীর মাঝে একটি ট্রলার ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। এ সময় কয়েকজন সাঁতরে তীরে উঠে। এতে তিনিসহ চার জন আহত হন।
আহতদের মধ্যে মারুফ কবীর মৃধা (৩৫) ও তার স্ত্রী জান্নাতুল মাওয়া মীম (২৬), সুমন মাহমুদ (৩৪) ও শিশু খাদিজা (৪) নারায়ণগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
নারায়ণগঞ্জ নৌ ফাঁড়ির ইনচার্জ তাহের খান জানান, নৌকাডুবির ঘটনায় মোশাররফ হোসেন নামের এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। তার খোঁজে তল্লাশি চলছে।