সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়িতে মাইক্রোবাস চাপায় জুথি (৮) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
বুধবার বিকেল ৩টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে এ ঘটনা ঘটে। নিহত জুথি কামারখন্দ উপজেলার ধুকৃরিয়া কোনাবাড়ি গ্রামের জহুরুল ইসলামের মেয়ে ও কোনাবাড়ি ন্যাশনাল স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল।
পুলিশ জানায়, বিকেল ৩টার দিকে জুথি স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে কোনাবাড়ি এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

