ঢাকাWednesday , 18 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে সতর্ক অবস্থানে পুলিশ

Link Copied!

Policeঝিনাইদহ প্রতিনিধি : জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর ফাঁসির রায় বহাল রাখাকে কেন্দ্র করে জেলায় সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
বুধবার দুপুরের দিকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, রায়কে কেন্দ্র করে জেলায় যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে এ জন্য পুলিশের পক্ষ থেকে সকল প্রকার ব্যবস্থা নেওয়া হয়েছে। শহরের ১৩টি স্থানে পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে এবং ৬টি ভ্রাম্যমাণ টিম টহল দিচ্ছে। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তর ও স্থাপনায় পুলিশি টহল রয়েছে।