ঢাকাWednesday , 18 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্লগার নিলয় হত্যায় দায় স্বীকারকারীসহ গ্রেপ্তার ৩

Link Copied!

niloyনিজস্ব প্রতিবেদক : তরুণ ব্লগার ও গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যার হুমকিদাতা একজন ও হত্যার দায় স্বীকারকারী দুইজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
ডিএমপি উপপুলিশ কমিশনার মুনতাসিরুল ইসলাম বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মুনতাসিরুল ইসলাম জানান, নিহত ব্লগার নিলয়ের হত্যার হমকিদাতা ও হত্যার পর ইন্টারনেটে দায় স্বীকার করা ২ ব্যক্তিকে আমরা প্রযুক্তির মাধ্যমে চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করেছি।
এ বিষয়ে আজ (বুধবার) দুপুর ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।
গত ৭ আগস্ট রাজধানীর পূর্ব গোড়ানে নিজের ভাড়া বাসায় কুপিয়ে হত্যা করা হয় ব্লগার নিলয়কে। হত্যার পর এর দায় স্বীকার করে আনসার আল ইসলাম নামে একটি সংগঠন।