ঢাকাTuesday , 17 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ

Link Copied!

Dead bodyনিজস্ব প্রতিবেদক : রাজধানীর শ্যামপুরের ধোলাইপাড়ে একটি হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে হাসপাতালটি ঘিড়ে। সংশ্লিষ্ট চিকিৎসক পলাতক আছেন।
মঙ্গলবার সকালে ডেল্টা হেলথ কেয়ার নামে একটি হাসপাতালে নার্গিস বেগম (৫০) নামে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার স্বামী মুজিবর রহমান জানান, গত রোববার শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তার স্ত্রীকে হাসপাতালটিতে ভর্তি করানো হয়। সেখানে ডা. মো. ইসমাইলের অধীনে চিকিসা নিচ্ছিলেন নার্গিস। ভর্তির পর থেকে হাসপাতালের নানান অব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট চিকিৎসকের অনিয়মিত উপস্থিতিতে ব্যহত হচ্ছিল স্ত্রীর চিকিৎসা। হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। মঙ্গলবার সকালে তার স্ত্রীর অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। সেখানেই সকাল ৮টার দিকে মারা যান তিনি। ঘটনার পর থেকে ওই চিকিৎসক পলাতক আছেন। হাসপাতালটিতে পুলিশ এবং গনমাধ্যম কর্মীরা ভিড় করেছেন।
শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, চিকিৎসাধীন একজন রোগী হাসপাতারটিতে মারা গেছেন। তবে এ নিয়ে এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেননি।