ঢাকাTuesday , 17 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগুনে ৩ ঘর পুড়ে ছাই

Link Copied!

fireবরিশাল প্রতিনিধি : নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের পেছনে আগুনে তিনটি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান,‘সকালে ওই এলাকায় আব্দুস শহীদ মিয়ার ভাড়াটিয়া ঘরে আগুন জলতে দেখা যায়। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই পার্শ্ববর্তী শহীদ মিয়ার বসত ঘরসহ আরও একটি ভাড়াটিয়া ঘরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় পরিস্থিতি বেগতিক দেখে খবর দেয়া হয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে।
বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলাউদ্দিন বলেন,‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে তিনটি ইউনিট নিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।’