ঢাকাTuesday , 17 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৫ সোনার বারসহ আটক ১

Link Copied!

Gold-Barদিনাজপুর প্রতিনিধি : বিরামপুরে ৫টি সোনার বারসহ মো. সুলতান মাহমুদ (৩০) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় উপজেলার কলেজ মোড় থেকে আটক করা হয়। আটক সুলতান মাহমুদ হাকিমপুর উপজেলার জাংগই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
২৯ বিজিবি বিরামপুর বিওপি সদস্য হাবিলদার মাসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৭টায় কলেজ মোড়ে মো. সুলতান মাহমুদ (৩০) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তলাশি করে ৫টি সোনার বার উদ্ধার করা হয়।
২৯ বিজিবি বিরামপুর বিওপি ক্যাম্প কমান্ডার গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে জিজ্ঞাসাবাদের পর থানায় হস্তান্তর করা হবে।