ঢাকাMonday , 16 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সন্ত্রাসী দু’গ্রুপের গোলাগুলি, বাহিনী প্রধান নিহত

Link Copied!

Guli-কক্সবাজার প্রতিনিধি : জেলা সদরের ঈদগাঁওতে সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় বাহিনী প্রধান আব্দুর রশিদ (২৮) নিহত হয়েছেন।
সোমবার ভোরের দিকে সদরের ঈদগাঁও-ঈদগড় সড়কের ভোমরিয়া ঘোনা ঢালারমুখ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাহিনী প্রধান নিহত আব্দুর রশিদ কক্সবাজার সদরের ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া এলাকার বাসিন্দা।
ঈদগাঁও পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিনহাজ মাহমুদ ভূঁইয়া স্থানীয়দের বরাত দিয়ে জানান, ভোরের দিকে সন্ত্রাসীদের ২ গ্রুপের মধ্যে গোলাগুলির শব্দ শুনে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এর আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আব্দুর রশিদের লাশ উদ্ধার করে। নিহতের শরীরে ২টি গুলির চিহ্ন দেখা গেছে। তার লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।
স্থানীয়দের তথ্যমতে সন্ত্রাসী রশিদ বাহিনী ও ভেটকাইয়া বাহিনীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলির এ ঘটনা ঘটেছে। নিহত আব্দুর রশিদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় হত্যা, ডাকাতি, অপহরণসহ একাধিক মামলা রয়েছে।
তিনি জানান, গত ২৩ নভেম্বর ভোরে কক্সবাজার সদরের ঈদগাঁও ঢালা নামক রাস্তায় গাছ ফেলে অ্যাম্বুলেন্স আটকে সাবেক ইউপি সদস্য আবু তৈয়বসহ ৩ জনকে অপহরণ করা হয়। ২৪ ঘণ্টা পর গজালিয়ার পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় নিহত আব্দুর রশিদ (২৮) প্রধান আসামি ছিলেন।