নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল বিমানবন্দরের আমদানি কার্গো (ফ্রেইট) থেকে প্রায় দুই কোটি টাকা মূল্যের ওষুধ জব্দ করেছে শুল্ক (কাস্টমস) কর্তৃপক্ষের প্রিভেন্টিভ টিম।
আমদানি নিষিদ্ধ এ ওষুধগুলো চোরাচালানের মাধ্যমে বের করারর চেষ্টা করছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে প্রিভেন্টিভ দলের সদস্যরা এ ওষুধগুলো জব্দ করে।
শুল্কের প্রিভেন্টিভ দলের সহকারী কমিশনার শাহেদুজ্জামান সরকার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওষুধগুলো জব্দ করেছি। এ ওষুধ সাধারণত আমদানি নিষিদ্ধ।
তিনি জানান, তিন কার্টনভর্তি ওষুধগুলো এখন গণনা চলছে। এর আনুমানিক মূল্য দুই কোটির টাকারও বেশি হতে পারে।

