ঢাকাMonday , 16 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাভার্ডভ্যানচাপায় পুলিশ নিহত

Link Copied!

Accidentগাজীপুর প্রতিনিধি : শ্রীপুর উপজেলায় পণ্যবাহী একটি কাভার্ডভ্যানের চাপায় মো. রুহুল আমিন (৪৫) নামে এক পুলিশ কনস্টেবল  নিহত হয়েছেন।
সোমবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন মাওনা হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালুজ্জমান জানান, রুহুল আমিন সোমবার এমসি বাজার এলাকায় নিয়মিত চেকপোস্টে দায়িত্বপালন করছিলেন। দুপুরের দিকে তিনি ময়মনসিংহগামী মেসার্স মজুমদার ট্রান্সপোর্ট এজেন্সির পণ্যবাহী কাভার্ডভ্যানকে থামতে সংকেত দেন। এ সময় চালক গাড়ি না থামিয়ে তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশ ধাওয়া করে ঘটনাস্থলের প্রায় এক কিলোমিটার দুরে গিয়ে কাভার্ডভ্যানটি আটক করলেও চালক পালিয়ে গেছে।