ঢাকাMonday , 16 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গৃহবধূ হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

Link Copied!

gavel-dreamstime_1437513পটুয়াখালী প্রতিনিধি : জেলার মির্জাগঞ্জে আলোচিত গৃহবধূ ফারজিলা বেগম পুতুল হত্যার মামলায় দুই জনের যাবজ্জীবন ও প্রত্যেককে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে পটুয়াখালী সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক বিমল চন্দ্র সিকদার এ রায় দেন। যাবজ্জীবন সাজ্জপ্রাপ্ত আসামি শামসুল হক সিকদার ও মনির আকন পলাতক রয়েছেন।
উল্লেখ্য, ২০০৮ সালের ২৯ ফেব্রুয়ারি আমড়াগাছিয়া এলাকার প্রবাসী জলিল সিকদারের স্ত্রী পুতুল তার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি সুবিদখালী যাওয়ার পথে আসামিরা তাকে অপহরণ করে হত্যা করে। এ ঘটনার পাঁচদিন পর পুলিশ স্থানীয় একটি জঙ্গল থেকে নিহতের লাশ উদ্ধার করে। ওই বছরের ৮ মার্চ নিহতের বোন লাকি বেগম বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এরপর আসামি সামসুল ও মনির গ্রেপ্তার হলে আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তবে আসামিরা জামিনে বের হবার পর অত্মগোপনে চলে যান। দীর্ঘ শুনানি শেষে সোমবার আদালত আসামিদের অনুপস্থিতেই এ রায় প্রদান করেন।
পটুয়াখালীর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম ওয়াহিদ চৌধুরী টেনু বাদীপক্ষে ও অ্যাডভোটে শংকর লাল কর্মকার আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন।