ঢাকাSunday , 15 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের ধাওয়া, বাসের ধাক্কায় নিহত ৩

Link Copied!

Accidentহবিগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জে পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে বাসের ধাক্কায় একটি সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন সিএনজি চালকসহ আরও দুই জন। এ ঘটনায় উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
রোববার বিকেল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দেবপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার কান্দিগাঁও গ্রামের কাছন মিয়ার স্ত্রী সফিনা বেগম (৩৫), একই গ্রামের আফছর মিয়ার স্ত্রী মকলুছ বিবি (৪৫) ও শেখ আব্দুল হান্নানের ছেলে শেখ সুফিয়ান (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা কান্দিগাঁও থেকে গোপলার বাজার কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কে সিএনজিটিকে পুলিশ ধাওয়া করে। ধাওয়া খেয়ে সিএনজিটি পালিয়ে যাওয়ার সময় সিলেট থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সফিনা বেগম মারা যান। গুরুতর অবস্থায় মকলুছ বিবি ও শেখ সুফিয়ানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তারাও মারা যান।
এ ঘটনায় উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ও শেরপুর হাইওয়ে থানার ওসি নুরুন্নবী সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
হবিগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা আফসরা উদ্দিন ও শেরপুর হাইওয়ে থানার ওসি নুরুন্নবী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।