ঢাকাSaturday , 14 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাসের ধাক্কায় যুবকের মৃত্যু

Link Copied!

Accidentফরিদপুর প্রতিনিধি : জেলার ভাঙ্গায় বাসের ধাক্কায় আরিফ মোল্লা (২৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার সকালে উপজেলার হামেরদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার শামসুদ্দিন মোল্লার ছেলে। তিনি ফরিদপুর থেকে পরিচালিত বেসরকারি সংস্থা পল্লী প্রগতি সহায়ক সমিতিতে কর্মরত ছিলেন।
হাইওয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার জানান, আরিফ ফরিদপুর কার্যালয় থেকে মোটরসাইকেলযোগে গোপালগঞ্জ যাচ্ছিলেন। তিনি হামেরদী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বরিশালগামী বিলাশ পরিবহন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে।