ঢাকাFriday , 13 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ২

Link Copied!

Accidentসিরাজগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।
শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রায়গঞ্জ উপজেলার চান্দাকোনা এলাকার সাইদুল ইসলামের ছেলে গোলাম রব্বানী (৪২) ও পাবনা জেলার ত্রিপুলিয়া এলাকার লুৎফর রহমানের ছেলে প্রাইভেটকারের চালক বেল্লাল হোসেন (৩৫)।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বগুড়া থেকে যাত্রীবাহী একটি প্রাইভেটকার ( ঢাকা মেট্রো গ, ২৩-৪৩৯৯) ঢাকা যাচ্ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে প্রাইভেটকারটি বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের ঝাঐল ওভারব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা রংপুরগামী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট, ১১-০৭৩৩) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক ও যাত্রী নিহত হন।
খবর পেয়ে বঙ্গবন্ধু পশ্চিম থানা পুলিশ ও সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে। এ ঘটনার পর বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়ক দিয়ে যান চলাচল প্রায় ৪০ মিনিট বন্ধ থাকে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসলে প্রায় ৪০ মিনিট পর যানচলাচল স্বাভাবিক হয়।
বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডা পুলিশ ফাঁড়ির হাবিলদার আব্দুর রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ ট্রাকটি আটক করেছে।