ঢাকাFriday , 13 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারী শ্রমিককে গণধর্ষণ, গ্রেপ্তার ১

Link Copied!

RAPEনীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে এক হিন্দু ধর্মালম্বী নারী শ্রমিককে গণধর্ষণের ঘটনায় গুলজার রহমান (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের খয়রাতনগর গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
গুলজারকে গ্রেপ্তারের পর তার ছবি তুলে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন ওই ধর্ষিতা নারীকে দেখালে তিনি তাকে চিহ্নিত করেন। এ ঘটনার সঙ্গে তিনজন জড়িত ছিলেন। তিনি তাদেরও দেখলে চিনতে পারবে বলে পুলিশকে জানায়।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে ওই শ্রমিক কাজ শেষ করে ফেরার পথে তিন যুবক তার মুখ চেপে ধরে পাশের একটি লিচুবাগানে নিয়ে যায়। সেখানে তিন যুবক তাকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। এ সময় তার চিৎকারে দুই পথচারী তাকে উদ্ধার করে। পরে এলাকাবাসীর সহায়তায় রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
গণধর্ষণের সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও তিনি জানান।