ঢাকাFriday , 13 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতকানিয়ায় জামায়াত-শিবিরের ১৩ কর্মী গ্রেপ্তার

Link Copied!

jamat-logoচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৩ নেতাকমীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলায় পরোয়ানা রয়েছে।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বেলা ১২টা পর্যন্ত টানা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সাতকানিয়া থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার বলেন, ‘নাশকতা প্রতিরোধে সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে। এই পর্যন্ত ২২ থেকে ২৫ জনের মত আটক করা হয়েছে। এদের মধ্যে যাচাই-বাছাই শেষে পরোয়ানাভূক্ত জামায়তা-শিবিরের ১৩ নেতাকর্মী রয়েছে।’