চুয়াডাঙ্গা প্রতিনিধি : আলমডাঙ্গা উপজেলা কালিদাসপুর লাল ব্রিজের কাছে সড়ক দুর্ঘটনায় আলীম (৬৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিম আলমডাঙ্গা রাধিকাগঞ্জ পাড়ার মৃত মীর কিয়ামুদ্দিনের ছেলে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, আলিম সকালে বাইসাইকেলে চেপে বাড়িতে ফিরছিলেন। এ সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাকে পিছন দিক থেকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আলিম নিহত হন।
ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় মামলা হয়েছে।

