ঢাকাThursday , 12 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিস্কুট ফ্যাক্টরিতে আগুন, ৮ লাখ টাকার ক্ষতি

Link Copied!

fireমৌলভীবাজার প্রতিনিধি : শহরের কুসুমবাগ এলাকায় নিরব এন্টারপ্রাইজ নামে একটি বিস্কুট ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে।
বুধবার রাত একটার দিকে এ ঘটনা ঘটে। প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা।
স্থানীয়রা জানায়, মধ্যরাতে ওই বিস্কুট ফ্যাক্টরিতে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা মৌলভীবাজার ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই ফ্যাক্টরিতে প্রায় আট লাখ টাকার বিস্কুট পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, ধারণা করা হচ্ছে  বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।