ঢাকাThursday , 12 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অ্যাসিড নিক্ষেপ মামলায় যুবকের যাবজ্জীবন

Link Copied!

Arestগাইবান্ধা প্রতিনিধি : অ্যাসিড নিক্ষেপের মামলায় আব্দুল খালেক নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাশেদা সুলতানা এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, গাইবান্ধা সদর উপজেলার দাড়িয়াপুর উত্তর আনালেরতারি গ্রামের চণ্ডিচরণ মোদকের স্ত্রী স্নেহলতা তার এক ছেলে ও  তিন মেয়েকে নিয়ে বাস করে আসছিলেন। বড় মেয়ে রাধারানীকে পাশের বাড়ির বখাটে আব্দুল খালেক দীর্ঘদিন ধরে প্রেম নিবেদন ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু রাধারানী তার প্রস্তাবে রাজি হয়নি। স্নেহলতা বিষয়টি জানতে পেরে মেয়ে রাধারানীর অন্যত্র বিয়ে ঠিক করেন। বিয়ে ঠিক হওয়ার কারণে ক্ষুদ্ধ হয় আব্দুল খালেক।
এ ঘটনার জেরে ২০০৭ সালের ৬ নভেম্বর ঘুমন্ত অবস্থায় রাধারানীকে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায় আব্দুল খালেক। এতে অ্যাসিডে ঝলসে যায় মা ,ছোট বোন বিউটি রানীসহ রাধারানীর শরীরের বিভিন্ন অংশ। গুরুতর আহত অবস্থায় রাধারানীকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে এ ঘটনায়  মা স্নেহলতা বাদী হয়ে গাইবান্ধা থানায় আব্দুল খালেককে আসামি করে মামলা দায়ের করেন।
মামলার রায়ে অ্যাসিড দগ্ধ রাধারানী সন্তোষ প্রকাশ করে বলেন, ‘এ ধরনের অপরাধীদের ফাঁসি হলে আগামী দিনে আর কেউ সাহস পেতনা।’