নওগাঁ প্রতিনিধি : জেলার সাপাহার সীমান্তে বিএসএফের গুলিতে মাসুদ রানা (২২) নামে এক যুবক আহত হয়েছেন।
বুধবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। আহত মাসুদ রানা সাপাহার উপজেলার কলমুডাঙ্গা গ্রামের শফিকুলের ছেলে।
স্থানীয়রা জানান, ভোরে এলাকার ৮/১০ জন রাখাল কলমুডাঙ্গা সীমান্তের ২৪০ নম্বর পিলারের কাছে গরু আনতে যান। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে মাসুদ গুলিবিদ্ধ হোন। অন্যরা তাকে উদ্ধার করে নিয়ে আসে। ঘটনার পর আহত মাসুদকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
১৪ বর্ডারগার্ড বাংলাদেশের (বিজিবি) কমান্ডিং অফিসার রফিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

