ঢাকাWednesday , 11 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইনজীবীকে কুপিয়ে জখম, আটক ৩

Link Copied!

Moulovibazarহবিগঞ্জ প্রতিনিধি : শহরের ইনাতাবাদ এলাকায় এনামুল হক এনাম (৩৮) নামে এক আইনজীবীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এ সময় তাকে বাঁচাতে তার ভাই শহিদুল হক এগিয়ে গেলে তাকেও মারধর করে তারা। এ ঘটনায় জড়িত সন্দেহে রুবি বেগম, শ্যামলা বেগম, আকিকুন্নেচ্ছা নামে তিন জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। আহতরা হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার এনামুল হক শাহীনের সঙ্গে আইনজীবী এনামুলের দীর্ঘদিন যাবত পূর্ব বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল এনামুলকে ঢেকে নিয়ে কুপিয়ে জখম করে শাহীন। এ সময় তাকে বাঁচাতে তার ভাই শহিদুল হক এগিয়ে গেলে তাকেও মারধর করে তারা। পরে আশঙ্কাজনক অবস্থায় এনামুলকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং শহিদুলকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে সদর থানার ভারকপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। তিন জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আইনজীবীর জ্ঞান ফিরেনি বলে জানান তার স্বজনরা।