ঢাকাWednesday , 11 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪

Link Copied!

Accidentটাঙ্গাইল প্রতিনিধি : জেলার মির্জাপুরের চর বাবলা এলাকায় যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
বুধবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মির্জাপুর উপজেলার আন্ধরা গ্রামের মেক্সির চালক দিলীপ (৪৮), উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভুল্যা গ্রামের মিজানুর রহমানের ছেলে সজল (২২), পোস্টকামুরী চড়পাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে শিমুল (২২) ও সরিষাদাইড় গ্রামের পরেশ সরকারের ছেলে হারাধন সরকার (৩২)। সজল, শিমুল ও হারাধন মির্জাপুর বাজারের বিএস এন্টারপ্রাইজের সেলস ও ডেলিভারিম্যান বলে জানা গেছে ।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, রাজশাহীগামী বয়েজ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি যাত্রীবাহী লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই লেগুনা যাত্রী নিহত হন। পরে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়ার পর আরও দুই জনের মৃত্যু হয়। আহত ৩ জনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।