ঢাকাWednesday , 11 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লাখ টাকার জাল নোটসহ যুবক আটক

Link Copied!

Takaচট্টগ্রাম প্রতিনিধি : নগরীর চান্দগাঁও থানার মোহরা কাজিরহাট এলাকা থেকে এক লাখ ৩ হাজার টাকা সম মানের জালনোটসহ সৌরভ বিশ্বাস (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি জাল টাকা তৈরির মেশিনও জব্দ করা হয়।
বুধবার ভোররাতে কাজির হাট মক্কা হোটেলের সমানে থেকে তাকে আটক করা হয়।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য বিষয়টি জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, সৌরভ বিশ্বাস ভোররাতে কাজির হাট এলাকায় আরেকজনকে হস্তান্তর করার জন্য   এক লাখ তিন হাজার টাকা সম মানের ১০৩টি নোট নিয়ে সেখানে অপেক্ষায় ছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে হাতেনাতে আটক করে। এসময় তার কাছ থেকে একটি  জাল টাকা তৈরির মেশিনও জব্দ করা হয়।
আটক সৌরভ বিশ্বাস বোয়ালখালী উপজেলার শাকপুরা এলাকার দয়াল বিশ্বাসের ছেলে। তিনি নগরীর চান্দগাঁও থানার কাজিরহাট এলাকায় ভাড়া বাসায় থেকে পা্ইকারি মুদি দোকানে মালামাল সরবরাহ করতেন বলে পুলিশ জানিয়েছে। এঘটনায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলায় দায়ের করা হয়েছে।