ঢাকাTuesday , 10 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় শ্রমিক ও গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

Link Copied!

marderপাবনা প্রতিনিধি : পাবনার সুজানগরে এক শ্রমিককে এবং আটঘরিয়ায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের ইন্দ্রজিতপুর গ্রামের বাদল শেখের ছেলে হানিফ শেখ (৩০) এবং আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের বাঁচামারা গ্রামের আহেদ আলীর স্ত্রী শিল্পী খাতুন (২৮)।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল উদ্দিন জানান, উপজেলার বিতভিলা গ্রাম থেকে দুই কিলোমিটার দক্ষিণে একটি ধানখেতে একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে। খবর পেয়ে নিহতের স্বজনরা এসে লাশটি হানিফের বলে শনাক্ত করেন। মৃতদেহের গলায় আঘাতের চিহ্ন দেখে পুলিশের প্রাথমিক ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
এদিকে, জেলার আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার চাঁদভা ইউনিয়নের বাঁচামারা গ্রামের একটি পুকুর থেকে শিল্পী খাতুনের মৃতদেহ উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জের ধরে তাকে শ্বাসরোধ করে হত্যার পর পুকুরের পানিতে ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে কী কারণে, কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি।