নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা থেকে বোমা তৈরির উপাদান, দেশীয় অস্ত্র, জিহাদী বইসহ ১১ জেএমবি সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার রাতে অভিযান চালিয়ে ডিবি উত্তরের একটি টিম উত্তরা পশ্চিম থানাধীন এলাকা থেকে তাদের আটক করে।
ডিবির পক্ষ থেকে একটি ক্ষুদে বাতায় এ তথ্য জানানো হয়েছে। বেলা সাড়ে ১১টায় প্রেস ব্রিফিং করে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়া হবে বলে জানানো হয়েছে।

