ঢাকাMonday , 9 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুইটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৪

Link Copied!

armsময়মনসিংহ প্রতিনিধি : শহরের লিচু বাগান ও আকুয়া এলাকা থেকে অস্ত্রসহ চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- শহরের আকুয়া লিচু বাগান এলাকার সন্ত্রাসী রাজু ওরফে পুইট্টা রাজু , শামীম এবং আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার সানি ও পাপ্পু।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী জানান, গত রাতে শহরের আকুয়া লিচু বাগান এলাকার একটি বাসায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় সন্ত্রাসী রাজু ও শামীমকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও একটি চাপাতিসহ আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুয়ায়ী শহরের আকুয়া চৌরঙ্গী মোড় এলাকা থেকে সানি ও পাপ্পুকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আট রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে হত্যা মামলাসহ কোতোয়ালি মডেল থানায় একাধিক মামলা রয়েছে।