ঢাকাMonday , 9 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দু’গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ১০

Link Copied!

songgarshoঝিনাইদহ প্রতিনিধি : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলার সদর উপজেলার সুরাপাড়া গ্রামে দু’গ্রুপের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলো-ওই গ্রামের আব্দুল করিম বিশ্বাস (৭৫), তার স্ত্রী কুটি বেগম (৬০), আনছার আলী (৪০), আব্দুস সালাম (২৫), আব্দুর রশিদসহ (৪০) ১০ জন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সূরাপাড়া গ্রামের মনিরুল ইসলাম ও আব্দুল আজিজের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার দুপুরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। এতে নারীসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়। এছাড়াও বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে এবং আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসাপাতালে ভর্তি করে।